0

36

Book Cover Click on the picture to read some parts

উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)

Author: Miraj Rahman

Publication: Sultans Publications

Subject: Hadith & Sunnah

Pages: 384

Cover: (হার্ডকভার)

Language:বাংলা

ISBN: ,

উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)

450 ৳ 700 ৳ 35.71% ছাড়

প্রতি কপি বই বিক্রির থেকে ৫ টাকা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দান করা হবে।

একজন সফল ও পরিপূর্ণ জীবন গড়তে আমরা অনেক মানুষকে অনুসরণ করি।
অসংখ্য দর্শন, বাণী ও শিক্ষার বই পড়ি এবং মহান ব্যক্তিদের জীবননীতি গ্রহণ করার চেষ্টা করি।
উৎপাদনশীল জীবন বজায় রাখতে আমরা নানা রুটিন ও লাইফস্টাইল অনুসরণ করি।

কিন্তু আমরা কি কখনও একবারও ভেবেছি—

রাসূলুল্লাহ ﷺ–এর সকাল কীভাবে শুরু হতো?
তিনি কখন ঘুম থেকে উঠতেন?
সকালের নাশতায় কী খেতেন?
নাকি আমাদের অনেকের মতো নাশতা না করেই কাজে চলে যেতেন?
দুপুরের সময় কীভাবে কাটাতেন?
বিকেল পেরিয়ে সন্ধ্যা এলে কী করতেন?
তিনি কখন এবং কীভাবে ঘুমাতেন?
ঘুমানোর কতক্ষণ আগে রাতের খাবার গ্রহণ করতেন?
তিনি একজন স্বামী হিসেবে কতটা উত্তম ছিলেন?
সর্বশ্রেষ্ঠ রাসূল দাম্পত্য জীবনে কীভাবে সম্পৃক্ত হতেন?
সপ্তাহের কোন কোন দিনে তিনি রোজা রাখতেন?
বছরের কোন কোন মাসে—কখন, কীভাবে এবং কী কী আমল করতেন?
তার দৈনিক, সাপ্তাহিক ও মাসিক জীবনে কি উৎপাদনশীলতার কোনো উপাদান ছিল?

এই সকল প্রশ্নের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে প্রণীত হয়েছে ৩৮৪ পৃষ্ঠার গবেষণাধর্মী গ্রন্থ—
“উসওয়াতুন হাসানাহ: প্রোডাক্টিভ মুহাম্মাদ ﷺ”
যুব আলেম, গবেষক ও সাংবাদিক মিরাজ রহমান রচিত এবং সুলতানস প্রকাশিত।

এই বইয়ে রাসূলুল্লাহ ﷺ–এর উৎপাদনশীল রুটিন ও সুন্নাহভিত্তিক জীবনধারা সম্পর্কে অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

অনেকে প্রশ্ন করতে পারেন, “রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাহ নিয়ে নতুন বইয়ের প্রয়োজন কী?”

প্রিয় পাঠক! এই বইয়ের রয়েছে পাঁচটি অনন্য বৈশিষ্ট্য, যা এটিকে প্রত্যেক মুসলিমের জন্য সংগ্রহযোগ্য ও অবশ্যপাঠ্য করে তুলেছে।

বইটির পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য:

১. রাসূলুল্লাহ ﷺ–এর উৎপাদনশীল রুটিন ও সুন্নাহভিত্তিক জীবনধারা আধুনিক সময়ের সাথে সামঞ্জস্য রেখে উপস্থাপন করা হয়েছে—
যাতে তা বুঝতে ও বাস্তবায়ন করতে সহজ হয়।

২. প্রমাণ করা হয়েছে যে, উৎপাদনশীল জীবন গঠনে রাসূলুল্লাহ ﷺ–এর রুটিনই সর্বোত্তম ও আদর্শ মডেল—
এবং তিনিই ইতিহাসের সর্বাধিক উৎপাদনশীল মানুষ।

৩. দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রুটিন ও সুন্নাহর পাশাপাশি সেগুলোর পদ্ধতি ও বিধান ব্যাখ্যা করা হয়েছে।

৪. বিভিন্ন বিষয় গ্রাফ, ইনফোগ্রাফিক ও চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

৫. প্রায় ১৫০০ সহীহ হাদীস—ছয়টি প্রধান হাদীসগ্রন্থসহ নির্ভরযোগ্য সূত্র থেকে সংকলিত।

অতএব, রাসূলুল্লাহ ﷺ–এর দৈনিক, সাপ্তাহিক ও মাসিক উৎপাদনশীল রুটিন ও সুন্নাহভিত্তিক জীবনধারা বোঝা ও বাস্তবায়নের জন্য এই বইটি একটি সর্বোত্তম দিকনির্দেশনা।

📖 ৩৮৪ পৃষ্ঠার এই বইয়ে রয়েছে ১২টি অধ্যায়:

• রাতের শেষ অংশের সুন্নাহ ও আমল
• সুবহে সাদিক থেকে ফজর সালাত পর্যন্ত সুন্নাহ ও আমল
• ফজর সালাতের পরবর্তী সুন্নাহ ও আমল
• দিনের প্রথম অংশের সুন্নাহ ও আমল
• দিনের মধ্যভাগের সুন্নাহ ও আমল
• দিনের শেষ অংশের সুন্নাহ ও আমল
• রাতের প্রথম অংশের সুন্নাহ ও আমল
• রাতের মধ্যভাগের সুন্নাহ ও আমল
• রাসূলুল্লাহ ﷺ–এর গুরুত্বপূর্ণ কিছু দৈনিক আমল
• গুরুত্বপূর্ণ কিছু সাপ্তাহিক আমল
• বারো আরবি মাসজুড়ে মাসিক আমলসমূহ
• জীবনঘনিষ্ঠ কিছু বাস্তব অভ্যাস

 

27 REVIEWS FOR উসওয়াতুন হাসানা প্রোডাক্টিভ মুহাম্মাদ (সা.)
5.0
Based on 27 reviews
5 star
96.3%
4 star
3.7%
3 star
0%
2 star
0%
1 star
0%
মোঃ মাসুদ
December 6, 2025
★ ★ ★ ★ ★

বইটি পড়ে বুঝলাম রাসুল ﷺ এর জীবনযাপন ছিল কত সুন্দরভাবে সুসংগঠিত

রাসেল মাহামুদ
December 6, 2025
★ ★ ★ ★ ★

ইসলামী দৃষ্টিতে প্রোডাক্টিভিটির অসাধারণ ব্যাখ্যা পেয়েছি

md montasir
December 6, 2025
★ ★ ★ ★ ★

লেখক খুব সুন্দরভাবে সীরাতের ঘটনাগুলোকে আজকের জীবনে প্রয়োগ করেছেন

মহিন
December 6, 2025
★ ★ ★ ★ ★

বইটি মন, সময়, আচরণ—সবকিছু সাজিয়ে দেয়।

নিশান কুমার
December 6, 2025
★ ★ ★ ★ ★

কারো জীবন বদলে দেওয়ার মতো উপাদান আছে এ বইয়ে

ইমোন মিয়া
December 6, 2025
★ ★ ★ ★ ★

রাসুল ﷺ এর সময় ব্যবস্থাপনা অংশটি ছিল অত্যন্ত উপকারী

Afsar Hossain
December 6, 2025
★ ★ ★ ★ ★

A deeply inspiring book that beautifully explains the productive lifestyle of Prophet Muhammad ﷺ.

মোঃ মাসুদ করিম
December 6, 2025
★ ★ ★ ★ ★

যে কেউ জীবনযাত্রা উন্নত করতে চাইলে বইটি দারুণ সাহায্য করবে

মুমিনুর
December 6, 2025
★ ★ ★ ★ ☆

প্রতিটি অধ্যায় খুব সহজ ভাষায় সাজানো

মোঃ আসিফ হোসেন
December 6, 2025
★ ★ ★ ★ ★

জীবনের লক্ষ্য ঠিক করার জন্য অসাধারণ বই

মেরাজ মাস‌উদ
December 10, 2025
★ ★ ★ ★ ★

বইটি সীরাতকে শুধু গল্প না, বাস্তব প্রয়োগে রূপান্তর করেছে।

বখতিয়ার মোড়ল
December 10, 2025
★ ★ ★ ★ ★

খুবই অনুপ্রেরণাদায়ক বই এক বসায় শেষ করতে হয়।

আইরিন তাজবী
December 10, 2025
★ ★ ★ ★ ★

চরিত্র গঠন ও অভ্যাস পরিবর্তনে বইটি অসাধারণ ।

লিলি
December 10, 2025
★ ★ ★ ★ ★

ইসলামি শিক্ষা ও বাস্তব উদাহরণের সুন্দর সমন্বয়।

শাকিল খান
December 10, 2025
★ ★ ★ ★ ★

দৈনন্দিন অভ্যাস পরিবর্তনের বাস্তব নির্দেশনা রয়েছে।

আজিবুর রহমান
December 10, 2025
★ ★ ★ ★ ★

তরুণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বই।

বাইতুল্লাহর মুসাফির
December 10, 2025
★ ★ ★ ★ ★

রাসুল ﷺ এর দয়ার আচরণ পড়তে ভালো লাগে।

Md.Mustakim
December 24, 2025
★ ★ ★ ★ ★

A perfect guide for anyone who wants to live life with purpose.

Khan Mamun
December 24, 2025
★ ★ ★ ★ ★

It shows how simplicity can coexist with high achievement.

Sifat Rahman
December 24, 2025
★ ★ ★ ★ ★

Reading this book helped me set priorities the way Prophet ﷺ taught.

Mukta Gazi
December 24, 2025
★ ★ ★ ★ ★

A wonderful combination of Seerah, motivation, and personal development.

Bithi Akther
December 24, 2025
★ ★ ★ ★ ★

Very well structured and easy to understand. Loved the practical action steps.

Sneha
December 24, 2025
★ ★ ★ ★ ★

This book changed how I look at time, discipline, and spiritual productivity.

Tahrima
December 30, 2025
★ ★ ★ ★ ★

Helps bring sunnah into daily routine in a productive way.

masum
December 30, 2025
★ ★ ★ ★ ★

Highly recommended for students, professionals, and families.

masud
December 30, 2025
★ ★ ★ ★ ★

It reminded me how the Prophet ﷺ managed life with balance and compassion.

Md Saiful Islam
December 30, 2025
★ ★ ★ ★ ★

Amazing writing—filled with references and authentic teachings.

Thank you for Shopping with us!
WhatsApp Logo WhatsApp Support Messenger Logo Messenger Support Call Logo Call Support Email Logo Email Support